বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের কামরুল নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পঠিত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া গ্রামের প্রবাসী যুবক কামরুল হাসান (৩৪)। তিনি স্থানীয় ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের মৃত আনসার আলীর ছেলে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে রিয়াদের মালাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৌদিতে অবস্থানরত প্রবাসী মানিক হোসেন জানান, প্রতিদিনের মতো ফুড ডেলিভারির কাজে যাচ্ছিলেন কামরুল। হঠাৎ মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বড় একটি পণ্যবাহী ট্রাকের নিচে চলে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ মালাজ কেয়ার মেডিকেল সেন্টারের হিমাগারে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

নিহতের চাচা রাজু তপদার বলেন, “এলাকায় কামরুল ‘কামু’ নামে পরিচিত ছিলেন। আমাদের সম্পর্ক বন্ধুর মতোই ছিল। একসঙ্গে পড়াশোনা, খেলাধুলা করেছি। তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।”

পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন কামরুল। ২০২১ সালে বিয়ে করেন তিনি। এরপর বছরখানেকের মধ্যে জীবিকার তাগিদে সৌদি আরব যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে এসে দুই মাস অবস্থান করেন। সে সময় তার বাবা মারা যান। প্রায় তিন মাস আগে তিনি আবার সৌদি আরব ফেরত যান। নিহত কামরুলের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর