বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৭২ বার পঠিত

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান নিউরো বিশেষজ্ঞ সার্জন ডা. বশীর আহমেদ খান হৃদয় দেশের স্বনামধন্য হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল-এ আবাসিক সার্জন হিসেবে যোগদান এবং সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তার ব্যাচ বন্ধুদের সংগঠন “ইলিশের বাড়ি চাঁদপুর ৯৯”।

শুক্রবার ২৪ এপ্রিল বিকেলে তার চেম্বারে উপস্থিত হয়ে সংগঠনের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইয়াজ উদ্দিন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, ফরিদ আহমেদ সিদ্দিকী, মতলব উত্তর প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম রানা, টুটুল সরকার, হোসেন আহমদ, শামীম পাটোয়ারী, আরিফা তুহিন, এডভোকেট সোহাগ মিয়া, জাকির হোসেনসহ অন্যান্য বন্ধুরা।

উল্লেখ্য, ডা. বশীর আহমেদ খান হৃদয় “ইলিশের বাড়ি চাঁদপুর” সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সহায়তা দিয়ে আসছেন। এছাড়া তিনি বন্ধুদের আহ্বানে দ্রুত সাড়া দিয়ে অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর