বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৩ এপ্রিল) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মরহুম আব্দুর রব রাব্বানী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি দীর্ঘদিন নয়াহাট বাজারে পুরনো ঔষধের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকাবাসীর কাছে একজন অভিজ্ঞ গ্রাম্য ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্ত্রী, ৬ মেয়ে এবং ১ ছেলে রেখে গেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় তার নিজ গ্রাম চরভাগল মদিনাতুল উলুম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর