বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত

স্টাফ রিপোর্টার।। জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা কমিটির অনুমোদন হয়েছে। সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর গণি সোমবার (৬ জুলাই ২০২৬) বিকেলে নবগঠিত এ কমিটির অনুমোদন প্রদান করেন।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মোঃ সাইফুল্লাহ (দৈনিক চাঁদপুর সংবাদ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবদুর রহমান গাজী (দৈনিক চাঁদপুর কণ্ঠ)।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মাওলানা আহম্মদ উল্ল্যাহ গাজী, সহ-সভাপতি জিএম আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত করিম, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ ভূঁইয়া, দপ্তর সম্পাদক মোঃ রাসেল গাজী, অর্থ সম্পাদক সোহাঈদ খান জিয়া, প্রচার সম্পাদক মোঃ সবুজ গাজী, ক্রীড়া সম্পাদক কাজী আজিজুল হাকিম নাঈন এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল গণি, মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, মোঃ আল-আমিন, ওমর শরীফ, আরিফুর রহমান ও মোঃ রাব্বী ঢালী।

সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর গণি বলেন, নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মেহেদী হাসান ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হোসাইন প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর