বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

হাজীগঞ্জে ৭ দিন ধরে নিখোঁজ ছালাহ উদ্দিন, দিশেহারা স্ত্রী-সন্তানরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের হাজীগঞ্জে ৩ সন্তানের জনক মো. ছালাহ উদ্দিন হোসেন নিখোঁজ হয়েছেন সাত দিন আগে। পরিবারের পক্ষ থেকে পুলিশসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ মো. ছালাহ উদ্দিন হোসেন (৪৫) হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা আব্দুল হাই চেয়ারম্যান বাড়ির মৃত মো. শহীদুল্লাহর ছেলে। তিনি গত রবিবার সকাল ৮টার দিকে মেয়ে শাহিনুর আক্তার মিমকে হাজীগঞ্জ পৌরসভার ধেররা এলাকায় একটি মাদ্রাসায় দিয়ে আসার পর থেকে আর বাড়ি ফেরেননি।
এরপর থেকে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো হদিস পাওয়া যায়নি।
নিখোঁজের স্ত্রী হালিমা বেগম বলেন, “আমার স্বামী কখনো এমনভাবে বাড়ি থেকে নিখোঁজ হননি। আমি হাজীগঞ্জ থানায় বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি। এখন আমি দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে দিশেহারা হয়ে তাকে খুঁজছি।”
তিনি আরও জানান, তাদের ছোট ছেলে মো. সাইফুল ইসলাম কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। চিকিৎসার খরচ জোগাতে স্বল্প আয়ের পরিবারের ওপর পড়েছে চরম চাপ। “আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই। আমার স্বামীর সামান্য উপার্জনের টাকাতেই আমাদের সংসার চলত,” বলেন তিনি।
বর্তমানে হালিমা বেগম ও তার সন্তানরা হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে ভাড়া থাকা একটি ছোট কুঁড়েঘরে বসবাস করছেন।
এলাকাবাসী জানিয়েছেন, নিখোঁজের পর থেকে তারা সকলে মিলে বিভিন্ন স্থানে খোঁজ করলেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে— যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ মো. ছালাহ উদ্দিন হোসেনের সন্ধান পান, তাহলে দয়া করে পরিবারের সঙ্গে এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে: ০১৮১৬৫০১০৭৩।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর