
স্টাফ রিপোর্টার,
গাজীপুরের টঙ্গীতে ইমাম অপহরণ, হিন্দুত্ববাদী আগ্রাসন, দেশবিরোধী ষড়যন্ত্র ও ইসকনের বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে ইমাম-খতিব ও তৌহিদী মুসলিম জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলিয়া মাদ্রাসা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষোভকারীরা স্লোগান দেন— “ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী”, “জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না” ইত্যাদি।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুমিনুল ইসলাম খান। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন তুলাতলি জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আনোয়ার হোসেন আমিনি, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা ইউনুছ আহমেদ, মডেল মসজিদের ইমাম মাওলানা মাকসুদুল আমিন, সাহাপুর খানবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম, মাওলানা জাকির হোসেন ও মাওলানা হাবিব হোসেন।
বক্তারা অভিযোগ করেন, ইসকন একটি উগ্রবাদী ও সন্ত্রাসী সংগঠন, যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত। তারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক সুবিধাবাদী শক্তির ভ্যানগার্ড হিসেবে কাজ করছে এবং বর্তমানে হিন্দু-মুসলিম দাঙ্গা উসকে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে।
সমাবেশে বক্তারা অবিলম্বে ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা ও সাম্প্রতিক আইনজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন মসজিদের শত শত ইমাম-খতিব ও তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।