বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

চাঁদপুরে এক বছরে উদ্ধার হওয়া ১,১৪১টি মোবাইল প্রকৃত মালিকের হাতে

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে গত এক বছরে (২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত) হারানো ও চুরি যাওয়া মোট ১ হাজার ১৪১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, এ সময়ে জেলার আটটি থানায় মোবাইল হারানো বা চুরির ঘটনায় ৩ হাজার ৬৬৪টি সাধারণ ডায়েরি (জিডি) হয়। এসব জিডির ভিত্তিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহায়তায় মোবাইলগুলো উদ্ধার করা হয়।

থানা-ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী—চাঁদপুর সদর মডেল থানা থেকে ২০১টি, হাইমচর ৪০টি, ফরিদগঞ্জ ১০৯টি, মতলব দক্ষিণ ২৩৯টি, মতলব উত্তর ১২৪টি, শাহরাস্তি ৬৫টি ও কচুয়া থেকে ২১০টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, “কোনো মোবাইল হারালে অবশ্যই আইএমইআই নম্বরসহ জিডি করতে হবে। আমরা সেই নম্বরের ভিত্তিতে ব্যবহারকারীকে শনাক্ত করি এবং সাধারণত এক থেকে দেড় মাসের মধ্যে মোবাইল উদ্ধারে সক্ষম হই।”

তিনি আরও জানান, পুরোনো মোবাইল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আইএমইআই নম্বর যাচাই করা জরুরি। সচেতন হলে মোবাইল চুরি অনেকটাই কমে আসবে।

হারানো ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, মোবাইল ফেরত পাওয়ার পর তাদের আস্থা ও বিশ্বাস বহুগুণে বেড়েছে।

চাঁদপুর জেলা পুলিশের এই সাফল্যকে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি জনসেবায় আন্তরিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর