বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও লটারির মাধ্যমে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করা হবে। ২১ নভেম্বর থেকে শিক্ষার্থীরা স্কুলগুলোতে ভর্তির আবেদন করতে পারবে, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আর ১৪ ডিসেম্বর ডিজিটাল লটারি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর ভর্তি কমিটির সভা শেষে বিকেলে এসব সিদ্ধান্ত জানান ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভর্তি মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

মাহমুদ সোহেল বলেন, এবারও লটারি ভর্তি প্রক্রিয়া কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। অনলাইনে আবেদন নিয়ে লটারি প্রক্রিয়া চালানো হবে।

আগে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি হত। করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারি শুরু হয়। এবারও সেই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর