বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাউথইস্ট সাহিত্য সারথি ক্লাবের ২০২৬ সালের নির্বাহী কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৬৫ বার পঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাউথইস্ট সাহিত্য সারথি ক্লাবের ২০২৬ সালের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সাহিত্যপ্রেমীদের এই মিলন মেলায় নতুন উদ্যমে নেতৃত্ব দেবেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা

ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক লাইজু আক্তার। সহকারী মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন একই বিভাগের প্রভাষক নুসরাত জাহান শুচি। দুজন শিক্ষকের অভিজ্ঞ হাতের ছোঁয়ায় ক্লাবের কার্যক্রম হবে আরও সমৃদ্ধ।

নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী নির্ঝর চক্রবর্তী। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী রাসেল মিয়া। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওই বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান লাবনি এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া তানবীন মিথী।

বিভাগের চেয়ারম্যান ড. শামস্ আলদীন স্যার জানান, বিভাগের সকল শিক্ষকের ঐকমত্যের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী এক বছর এই তরুণ দলের নেতৃত্বে সাউথইস্ট সাহিত্য সারথি ক্লাব নতুন উচ্চতায় পৌঁছাবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর