বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

কমলো এলপিজির দাম

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

চলতি নভেম্বরে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ২৬ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা। রোববার ২ নভেম্বর সন্ধ্যা থেকেই এ দর কার্যকর হবে।

নভেম্বরে এলপিজির সঙ্গে দাম কমেছে অটোগ্যাসেরও। ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা। রোববার বিকেলে রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ।

এর আগে সদ্য বিদায়ী অক্টোবরেও ২৯ টাকা কমানো হয়েছিল এলপিজির দাম। ওই সময় প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৪১ টাকা। সেই সঙ্গে অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে গত মাসে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর