বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার শোক

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানান।

শোকবার্তায় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানি জাতির জন্য এক বেদনাদায়ক ঘটনা। আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। তাদের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ১৬ জনের মৃত্যু হয় এবং আরও অনেকে দগ্ধ হন। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর