বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্সের কঠোর অভিযান: ১২৭ অভিযান, ২৩ মামলা, ৩৩ জেলে কারাগারে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পঠিত

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জোরদার অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের নেতৃত্বে গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযান চলছে ২৫ অক্টোবর পর্যন্ত।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত ১২৭টি অভিযান,২১ টি মোবাইল কোর্ট ও ২৩ টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে ৩৩ জন জেলেকে আটক করে কারাদণ্ডে প্রেরণ করা হয়। পাশাপাশি ১ লাখ ৪১ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়, যার আনুমানিক মূল্য ২৭ লাখ ৮১ হাজার টাকা।

এ ছাড়া অভিযানের অংশ হিসেবে ৯৮টি মাছ ঘাট, ৪৭৪ বার মাছের আড়ৎ, ১০টি অবতরণ কেন্দ্র এবং ২৮২ বার স্থানীয় বাজার পরিদর্শন করেছে জেলা টাস্কফোর্স।

চাঁদপুর জেলা মৎস্য অফিসের প্রতিবেদনে বলা হয়, সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলার পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার নৌ-সীমানায় প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অবিরত চলবে।

গত ৩ অক্টোবর মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের বাবুবাজার এলাকায় গণসচেতনতামূলক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন,

“মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। নৌ-বাহিনী, কোস্টগার্ড ও পুলিশসহ সব বাহিনী ২৪ ঘণ্টা নদীতে টহল দেবে। আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আজ আমরা মা ইলিশ রক্ষা করতে পারলে, ভবিষ্যতে নদীতে আরও বেশি ইলিশ পাওয়া যাবে।”

তিনি আরও বলেন, সরকার মা ইলিশ রক্ষার সময়কালীন নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করলে মৎস্য সংরক্ষণ আইনে কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।

প্রসঙ্গত, এ অভিযানের সময় নদীতে ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলার ৪৫ হাজার ৬১৫ জন নিবন্ধিত জেলে এই সময় মাছ ধরা থেকে বিরত রয়েছেন। সরকার তাদের সহায়তায় প্রতিজনকে ২৫ কেজি করে চাল দিচ্ছে।

জেলা প্রশাসন জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে এই অভিযান চলবে ২৫ অক্টোবর পর্যন্ত, এবং অভিযানে কঠোর নজরদারি ও নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর