বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

মহিলা আ. লীগ নেত্রী নাহিদা নূর সুইটি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল আয়োজক মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তার নাহিদা নূর সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া তিনি কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাফরুল থানা ৯৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
ডিবি জানায়, সুইটি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে রাজধানীতে ঝটিকা মিছিলের আয়োজন করছিলেন। তিনি অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধকরণসহ আর্থিক সহায়তাও দিতেন।তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেন। তেজগাঁওয়ের ঝটিকা মিছিলে তিনি নিজে বোরকা পরে স্বামীসহ অংশ নেন বলে ডিবি সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার নাহিদা নূর সুইটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর