বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্লিন চাঁদপুর এর শিক্ষা উপকরণ ও ডাস্টবিন বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি।।
স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন চাঁদপুর এর উদ্যোগে চাঁদপুর শহরের বড় স্টেশন মাদ্রাসা রোডে শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

আজ (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন চাঁদপুরের নেতৃবৃন্দ, বিদ্যালয় এলাকার শিক্ষা অনুরাগী, শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে উক্ত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন শান্ত। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লিন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি, রাজনীতিক ও ক্রিয়া সংগঠক এডভোকেট নুরুল আমিন খান আকাশ।

অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ তার বক্তব্যে বলেন, আমরা আমাদের সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছি। যার অনেক কিছুই ছিল অপ্রকাশ্যে। চাঁদপুর শহরকে একটি দূষণমুক্ত নিরাপদ ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে আমাদের সংগঠনের কার্যক্রম সামনের দিনগুলিতে আরো বেগবান ভাবে করবে। যাতে চাঁদপুরের মানুষ প্রাণ খুলে বিশুদ্ধ নিঃশ্বাস নিতে পারে।

তিনি শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয় হতদরিদ্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইবাদত কবুলের পূর্ব শর্ত। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকে আল্লাহ পছন্দ করেন। তাই তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে কতটুকু সামর্থ্য দিয়ে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। ঘরবাড়ি, স্কুল এবং পাড়া মহল্লাকেও সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। এতে রোগ জীবাণুমুক্ত জীবন যাপনের মাধ্যমে সুস্থ দেহ সুস্থ মনের অধিকারী হতে পারবা। এই বিদ্যালয়ের সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি। বিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীদের জন্য আমার সহযোগিতা ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও বিদ্যালয়ের ময়লা ডাম্পিং করার জন্য ডাস্টবিন প্রদান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর