বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

আলোর দিশারী ফাউন্ডেশনের প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করে নেওয়া সামাজিক সংগঠন ‘আলোর দিশারী ফাউন্ডেশন’ এবার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে “আলোর দিশারী ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫”।
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মোট ১৯টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে এই পরীক্ষায়। অংশগ্রহণের জন্য আবেদন ফি রাখা হয়েছে মাত্র ১০ টাকা।
যেখানে অন্যান্য প্রতিষ্ঠান বৃত্তি পরীক্ষার জন্য ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ফি নিচ্ছে, সেখানে আলোর দিশারী ফাউন্ডেশন খুবই স্বল্প খরচে শিক্ষার্থীদের সুযোগ করে দিয়ে নিয়েছে একটি ব্যতিক্রমী উদ্যোগ।
বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে, বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২ জানুয়ারি ২০২৬, এবং ৯ জানুয়ারি ২০২৬ তারিখে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ এপ্রিল চাঁদপুর সদর উপজেলার বদরখোলা বাজারে ১২ জন উদ্যমী যুবকের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘আলোর দিশারী ফাউন্ডেশন’। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সংগঠনটির উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে, ফ্রি মেডিকেল ক্যাম্প,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,এ+ প্রাপ্তদের সংবর্ধনা,ঈদ সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ,তালের বীজ বপন কার্যক্রম,অসহায় পরিবারকে ছাগল দান,মসজিদ উন্নয়নে আর্থিক সহায়তা,শিক্ষা ও চিকিৎসা সহায়তায় নগদ অর্থ প্রদান,ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
এরই ধারাবাহিকতায় এবার শিক্ষা খাতে অবদান রাখার অংশ হিসেবে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে সংগঠনটি। স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ আলোর দিশারী ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে অভিহিত করেছেন এবং তাদের প্রতি শুভকামনা জানিয়েছেন। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, তারা সমাজের উন্নয়ন ও মানবকল্যাণমূলক কাজগুলো অব্যাহত রাখতে চান এবং এজন্য সরকারি দপ্তর ও প্রশাসনের সার্বিক সহযোগিতা ও উৎসাহ কামনা করছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর