বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

কারচুপির স্পর্ধা দেখাবেন না : রুমিন ফারহানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৬১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা খেলার স্পর্ধা যেন কোনো রাজনৈতিক দল না দেখায়। এবার কোনো ধরনের ম্যানিপুলেটেড নির্বাচন হতে দেওয়া হবে না
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজের নিরাপত্তা ও প্রচারণায় বাধা দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, আমার আজ নির্বাচনি মাঠে থাকার কথা ছিল, কিন্তু বাধ্য হয়ে ঢাকায় আসতে হয়েছে। কারণ আমার কাছে মনে হয়েছে, প্রশাসন ও পুলিশের যতটা নিরপেক্ষ থাকার কথা, তারা ততটা নিরপেক্ষ নয়।
তিনি অভিযোগ করে বলেন, আমার কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হচ্ছে। কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদের পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে। এমনকি বাড়িতে আগুন পর্যন্ত দেওয়া হয়েছে। অথচ এখন পর্যন্ত পুলিশ কোনো মামলা নেয়নি।
নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়ে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, আমি বড় দলগুলোর বিরুদ্ধে লড়াই করছি। প্রশাসন যদি পুরোপুরি নিরপেক্ষ না থাকে, তবে ছাত্র-জনতার ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি আবারও তৈরি হতে পারে। ২০১৮ সালের মতো আরেকটি কারচুপির নির্বাচন হলে তার পরিণতি কারও জন্যই ভালো হবে না।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গেও কথা বলবেন বলে জানান রুমিন ফারহানা। তিনি বলেন, আজ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দলের সঙ্গে আমার বৈঠক আছে। আমি তাদের মাঠের প্রকৃত চিত্র এবং শঙ্কার কথাগুলো বিস্তারিত অবহিত করব।

জনগণের ভোটের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এ দেশের মানুষ ১৫ বছর লড়াই করেছে। আমরা যে যার অবস্থান থেকে রাজপথে ছিলাম। ইনশাআল্লাহ, বাংলাদেশে আর কোনো কারচুপির নির্বাচন হতে দেব না।

প্রতিকূলতা সত্ত্বেও পিছু হটবেন না জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনি মাঠে যত অভিযোগই থাকুক, আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর