বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

লক্ষ্মীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হলেন সাখাওয়াত জামিল সৈকত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতকে বদলি করে লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

জানা গেছে, তিনি গত সরকারের আমলে ২০২৩ সালের ১৭ আগস্ট চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৫তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি সাখাওয়াত জামিল সৈকত একজন কবি ও লেখক হিসেবেও পরিচিত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে “অচেনা যাদুকর” ও “জলপাই ভালোবাসা”।

প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা একই অফিস আদেশে মোট ১৭ জন উপজেলা নির্বাহী অফিসারকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে। এর অংশ হিসেবেই চাঁদপুর সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরে বদলি করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর