বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

উত্তাল শাহবাগ, বিকল্প পথে চলছে যানবাহন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

ওসমান হাদির মৃত্যুর পরই উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। আজ বিকেল থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ শাহবাগে অবস্থান নিলে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, গত রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন জায়গায় হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। বিশেষ করে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় ব্যাপক ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয়। প্রথম আলোতে আগুন ও ভাঙচুরে কেউ অবরুদ্ধ না হলেও ডেইলি স্টারের প্রায় ৩০ জন গণমাধ্যম কর্মী ভবনে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লোকজন এসে সেনাবাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করে।

সরে জমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভকারীরা ‘বিচার চাই, বিচার চাই’, ‘ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না’ এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অবরোধের ফলে শাহবাগ দিয়ে সায়েন্স ল্যাব, ফার্মগেট এবং পল্টন অভিমুখী সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
উত্তাল শাহবাগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। জলকামান ও টিয়ারশেল নিয়ে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

মুত্তাকিম নামের এক ব্যক্তি জানান, আমি ইসলামি আন্দোলনের পক্ষ থেকে হাদি ভাইয়ের বিচারের দাবি শাহবাগে এসেছি। আমি যাত্রাবাড়ি থাকলেও গতকাল রাতে হাদি ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর আর ঠিক থাকতে পারি নাই। পাশের দেশ ষড়যন্ত্র করে আমাদের হাদি ভাইকে মেরে ফেলেছে। আমরা খুনিদের ফাঁসি চাই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর