বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

ডাকসু নির্বাচনের ভোটগণনায় কারচুপির অভিযোগ, টিএসসি কেন্দ্রের সামনে উত্তেজনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ–সমর্থিত দুই প্রার্থী। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁরা টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে এ অভিযোগ করেন।

ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্যান্য নেতারা।

অভিযোগকারীরা জানান, টিএসসি কেন্দ্রে স্থাপিত এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স ও গণনার কার্যক্রম দেখানো হচ্ছিল না। তাই তাঁরা ভেতরে গিয়ে সরাসরি গণনা প্রক্রিয়া দেখার দাবি জানান। কিন্তু প্রশাসন তাঁদের সেই সুযোগ দেননি। আধা ঘণ্টার বেশি সময় কেন্দ্রের সামনে অবস্থান নিয়েও ভেতরে ঢুকতে না পেরে একপর্যায়ে তাঁরা টিএসসি থেকে মিছিল বের করে সিনেট ভবনের দিকে যান। এ সময় তাঁদেরকে স্লোগান দিতে শোনা যায়— ‘ভোট চোর ভোট চোর, জামায়াত-শিবির ভোট চোর।’

প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “আমরা শুনতে পেয়েছি শিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোট গণনা দেখছেন। তবে আমরা কেন পারব না? তাহলে আমরা কীভাবে প্রশাসনের ওপর বিশ্বাস করব? বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগ উঠেছে। প্রশাসন কী করতে চাচ্ছে, সেটি আমরা বুঝতে পারছি না।”

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় টিএসসি কেন্দ্রের সামনে স্থাপন করা এলইডি স্ক্রিন বন্ধ ছিল। কয়েকজন সেটি চালু করার চেষ্টা করেন। পরে রাত পৌনে আটটার দিকে স্ক্রিন চালু করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর