বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পঠিত


এম আই দিদার :

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রঞ্জাপন জারির মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম চাঁদপুর জেলা আইনজীবী সমিতির একজন জ্যেষ্ঠ আইনজীবী। এছাড়া তিনি বর্তমান জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চাঁদপুর শহর বিএনপির সাবেক সেক্রেটারি এবং পৌর বিএনপির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমেও তিনি সক্রিয়। চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তি সৌধ নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটিতেও দীর্ঘদিন যুক্ত ছিলেন।

তিনি একজন দক্ষ সংগঠক ও সক্রিয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে ভূমিকা রেখেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে বিএনপি প্রার্থীদের নির্বাচন পরিচালনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন সেলিম। এছাড়া চাঁদপুর-৩ আসনে দলীয় প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর