বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

মতলব উত্তরে প্রকাশ্যে হামলা: প্রধান আসামি গ্রেফতার, জামিন নামঞ্জুর

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৭৮ বার পঠিত

মতলব উত্তর (চাঁদপুর), ৪ মার্চ:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রকাশ্যে হামলার ঘটনায় গুরুতর আহত সহকারী অধ্যাপক বশির আহাম্মেদ খানকে কেন্দ্র করে দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মতলব উত্তর থানাধীন ০১নং ষাটনল ইউনিয়নের কালীপুর মসজিদ সংলগ্ন মাছ বাজারের সামনে পাকা সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত ডা. বশির আহাম্মেদ খান (৪৩) ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন হিসেবে কর্মরত।
অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জেরে ইমরুল প্রধান (৪৩) ও ইকবাল প্রধান (৫০)সহ অজ্ঞাতনামা ৪/৫ জন দলবদ্ধ হয়ে তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে লোহার বাটখারা দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহতের বড় ভাই মো. আবুল বাসার খান বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা (নং- জি আর ১২১/২৬) দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মতলব উত্তর থানা পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করে চাঁদপুর জেলা আদালতে প্রেরণ করে। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. জসিম উদ্দিন, অ্যাডভোকেট শরীফ ফেরদৌস শাহীন ও অ্যাডভোকেট নাজনীন জাহান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন-২।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর