বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লেবানন যাচ্ছে নৌবাহিনীর ৮৫ সদস্য

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে যোগ দিতে চট্টগ্রাম থেকে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্যের একটি দল।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে দলটি।

তারা ব্যানকন-১৬ কন্টিনজেন্টের অধীনে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ যোগ দেবেন।

এদিকে বিমানবন্দরে উপস্থিত হয়ে দলটিকে আনুষ্ঠানিক বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম। এর আগে গত ১৯ নভেম্বর আরও ২৫ সদস্যের একটি দল ঢাকা থেকে রওনা হয়। অন্যদিকে আগামী ২৭ নভেম্বর দেশে ফিরবেন ব্যানকন-১৫ কন্টিনজেন্টের ১১০ সদস্য।

চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম জানান, ২০১০ সাল থেকে ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনী। ‘বানৌজা সংগ্রাম’ লেবাননের জলসীমায় নজরদারি, অস্ত্র অনুপ্রবেশ প্রতিরোধ, উদ্ধার তৎপরতা ও প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে- যা বিশ্ব শান্তিতে বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর