বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

ফের ভূমিকম্প

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

গাজীপুরের বাইপাইল এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, ভূমিকম্পটি স্বল্পমাত্রার হলেও স্থানীয়ভাবে অনেকে কম্পন টের পেয়েছেন। তিনি বলেন, ‘এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।’
এর একদিন আগেই সারা দেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সেই ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকালের ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে। স্থানাঙ্ক ছিল অক্ষাংশ ২৩.৭৭° উত্তর ও দ্রাঘিমাংশ ৯০.৫১° পূর্ব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর