বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

হাইমচরে ১০০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

চাঁদপুরের হাইমচরে বিশেষ অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ ও সেনাবাহিনী। রোববার (১৬ নভেম্বর ২০২৫) দুপুরে এসআই (নি.) ফারুক উল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পূর্ব চরকৃষ্ণপুর এলাকার আবুল কবিরাজের বাড়ির সামনের আধাপাকা রাস্তা থেকে মাসুদ রানা ওরফে মাসুদ তপাদার (৪৭) কে ইয়াবাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত মাসুদ তপাদার চরভাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হযরত আলী তপাদারের পুত্র।

এ ঘটনায় হাইমচর থানায় এফআইআর নং-১৪, তারিখ: ১৬/১১/২০২৫ এবং জি.আর. নং-২০৩/২০২৫–এর অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর