বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে পদোন্নতির কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব নেতৃবৃন্দ এ সংবর্ধনা প্রদান করেন।

বিদায় উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমার বিদায়লগ্নে এত স্বল্প সময়ের মধ্যে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য চাঁদপুর প্রেসক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমি কখনোই আমার ব্যক্তিগত বিষয় ফেসবুকে শেয়ার করি না। গত চৌদ্দ মাস চাঁদপুরে দায়িত্ব পালনকালে মানুষের ভালোবাসা ও প্রশংসা পেয়ে আমি সত্যিই অভিভূত। তবে কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, এজন্য কেউ কেউ আমাকে ভিন্নভাবে দেখেছেন, যা আমি স্বাভাবিকভাবেই গ্রহণ করি।
জেলা প্রশাসক আরও বলেন, ফেসবুকে আমাকে নিয়ে কেউ কেউ প্রশংসা করেছেন, কেউ কেউ সমালোচনাও করেছেন। কিছু সাংবাদিক সরকারি কর্মকর্তাদের দলীয় ট্যাগ দেন—এগুলো না থাকাই ভালো। আবার অনেক জেলা প্রশাসককে নিয়ে সাংবাদিকরা ভালো মন্তব্য করেছেন—এগুলো থেকেও শেখার আছে।

তিনি বলেন, জেলা প্রশাসকের কাজ অনেক বিস্তৃত। সমাজের শৃঙ্খলা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, উন্নয়ন পরিকল্পনা—সবকিছুতেই শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব জেলা প্রশাসকের।

এ সময় তিনি সাবেক জেলা প্রশাসকদের কাজের প্রশংসা করে বলেন, তারা সাধারণ মানুষের জন্য যেভাবে কাজ করেছেন, তা সত্যিই অনুকরণীয়। কোনো গভর্নমেন্ট না থেকেও আমি সমাজের শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করেছি।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন,
দেশের কঠিন সময়ে আপনাদের সঙ্গে নিয়ে যতটা পেরেছি কাজ করার চেষ্টা করেছি। যারা সমালোচনা করেছেন, তাদের কথায় মনোযোগ না দিয়ে বরং সেখান থেকে শিক্ষা নিয়েছি।

তিনি আরও বলেন, আমি রাজনৈতিক সংগঠনগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়েছিলাম। আমি আপনাদের মাধ্যমে সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানাই।

জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি সরকারের কাছে চাঁদপুরের উন্নয়নের সম্ভাবনা তুলে ধরেছি। জেলা মেডিকেল কলেজের জন্য ভূমি নির্ধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ৫৭ একর ভূমি অধিগ্রহণ, এবং প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য ভূমি অধিগ্রহণে কাজ করেছি। এছাড়াও প্রতিটি উপজেলায় স্টেডিয়াম মাঠ নির্মাণের প্রস্তাব দিয়েছি।

তিনি আরও বলেন, প্রতিটি অফিস আদালতে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছি। কেউ কোনো অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেয়ার চেষ্টা করেছি। বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।

তার বিদায়ী বক্তব্যে তিনি বলেন, আমি স্বপ্ন দেখি এবং করার সাহস রাখি। চাঁদপুরের সিভিল সোসাইটি, প্রেসার গ্রুপ ও সাংবাদিকদের জন্য আমি কিছু সম্ভাবনার দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি, যা নিয়ে ভবিষ্যতে আপনারা কাজ করতে পারবেন।

বিদায়ী জেলা প্রশাসকের অনুভূতি প্রকাশের পর বিদেশ থেকে অনলাইনে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর কণ্ঠ সম্পাদক কাজী শাহাদাত হোসেন, সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, দৈনিক প্রভাতী কাগজ সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, আল ইমরান শোভন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন, সময় টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহমদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, এবং দৈনিক আলোকিত চাঁদপুর সম্পাদক ও প্রকাশক জাকির হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এমন এক ক্রান্তিকালে চাঁদপুরে দায়িত্ব পালন করেছেন, যখন দেশ কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। তিনি যেভাবে চাঁদপুরকে আগলে রেখেছেন, তা ভালোবাসা ছাড়া সম্ভব নয়।

তারা আরও বলেন, চাঁদপুরের আগামীর পরিকল্পনা, উন্নয়ন চিন্তা ও ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে তিনি এক স্বপ্নদ্রষ্টা প্রশাসক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, দেশের ক্রান্তিকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন দৃঢ়তা, বিচক্ষণতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি সব সময় সাংবাদিকদের পাশে থেকেছেন এবং খুব অল্প সময়ে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

তিনি আরও বলেন, চাঁদপুরের জন্য তার নেওয়া সুপরিকল্পনা বাস্তবায়নে আমরা পরবর্তী জেলা প্রশাসকের কাছে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্যাহ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ জেলার বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন’কে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছাসহ ব‌ই উপহার দেয়া হয়।
Write to Md. Mohashin Hossain

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর