বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

কচুয়ায় আরসিডিএস-এর উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন ও প্রদর্শনী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) ৩নং বজরী খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
‘Be a Handwashing Hero (হাত ধোয়াও, হিরো হও)’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা আরসিডিএস-এর সহযোগিতায় ওমর ফারুক স্পোর্টিং ক্লাব ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী স্মৃতি পাঠাগার এ দিবসের আয়োজন করে।
প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী হাত ধোয়া দিবস পালিত হয় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। এ দিবসের মূল উদ্দেশ্য— সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরসিডিএস নির্বাহী পরিচালক মুহাম্মদ সাদেক সফিউল্লাহ বলেন,“রোগ প্রতিরোধে হাত ধোয়া এখনো সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। বাংলাদেশের প্রায় ২৮ শতাংশ মানুষ এখনো ঘরে নিরাপদভাবে হাত ধোয়ার সুযোগ থেকে বঞ্চিত। অনেক স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পানি ও সাবান নেই। এজন্য হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা আক্তার-এর দিকনির্দেশনায় শিক্ষক মিসির আলী বলেন,“হাত ধোয়া হয়তো অনেকের কাছে ছোট একটি বিষয় মনে হতে পারে, কিন্তু এটি এমন একটি অভ্যাস যা প্রতিদিন বহু শিশুর ও মানুষের জীবন বাঁচাতে পারে।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সালেহ আহমেদ মুন্সি, মো. ওমর ফারুক মুন্সি, একেএম নাসির উল্লাহ সরকার ও শাহিনুর আক্তার বিথী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর