বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

কমরেড শাহজাহান তালুকদারের দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর জেলা বাসদের সমন্বয়ক, প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড শাহজাহান তালুকদার আর নেই। বুধবার (২২ অক্টোবর ২০২৫) রাত নয়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশেষ করে বামপন্থি রাজনীতির কর্মী ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে শোকের ছোঁয়া লেগেছে।
চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “কমরেড শাহজাহান তালুকদার ছিলেন শ্রমিক আন্দোলনের অকৃত্রিম বন্ধু ও বাম রাজনীতির নিবেদিতপ্রাণ সংগঠক। তার মৃত্যু চাঁদপুরের প্রগতিশীল আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বেলা সাড়ে এগারোটায় চাঁদপুর হাসান আলী সরকারি হাই স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ইচলী তালুকদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, কমরেড শাহজাহান তালুকদার ছিলেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম ফজলুল হক তালুকদারের জ্যেষ্ঠ পুত্র এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হোসেন তালুকদারের ভাতিজা।
তিনি দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলন, গণমানুষের অধিকার ও বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার নেতৃত্বে চাঁদপুরে বিভিন্ন সময়ে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন সংগঠিত হয়েছে।

ক্যাপশন, চাঁদপুরে বাসদ নেতা কমরেড শাহজাহান তালুকদারের কফিনে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন কমিউনিস্ট পার্টি, জেলা কমিটির নেতৃবৃন্দ।ছবি দৈনিক চাঁদপুর খবর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর