বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

ফরিদগঞ্জে লায়ন হারুনুর রশিদের গণসংযোগে উৎসাহ—“ধানের শীষকে বিজয়ী করতে হবে”

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচি” সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার, পাড়া ও মহল্লায় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন।

গত কয়েকদিন ধরে তিনি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম–পূর্ব, সুবিদপুর পশ্চিম–পূর্ব, গুপ্টি পশ্চিম–পূর্ব, পাইকপাড়া উত্তর–দক্ষিণ, গোবিন্দপুর উত্তর–দক্ষিণ, চরদুঃখিয়া পূর্ব–পশ্চিম, ফরিদগঞ্জ দক্ষিণ ও রুপসা উত্তর–দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় গণসংযোগ করেন এবং ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।

গণসংযোগ চলাকালে লায়ন হারুনুর রশিদ বলেন,

“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি যারা অনুসরণ করেন, তারা বিভক্ত হতে পারেন না। আমাদের জনগণকে বোঝাতে হবে— বিএনপি তথা ধানের শীষই আগামী বাংলাদেশের আশা। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

গৃদকালিন্দিয়া বাজারে তিনি সাধারণ জনগণের সঙ্গে বসে বিবিসি বাংলায় প্রচারিত তার ঐতিহাসিক সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, জেলা যুবদলের নেতা মাহফুজুর রহমান টিপু, ফজলুর রহমান ফজলু, সোহেল খান, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দীর্ঘদিন পর বিএনপির এমন প্রাণবন্ত গণসংযোগ কর্মসূচিতে ফরিদগঞ্জে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর