বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

হাজীগঞ্জে দুটি হোটেল ও এক বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

হাজীগঞ্জে দুটি হোটেল ও একটি বেকারীকে জরিমানা করেছে ভোক্তা আধকার সংরক্ষণ আধদপ্তর চাঁদপুর কার্যালয়।

এ সময় সব মিলিয়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন যৌথবাহিনীর বিশেষ টিম। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলা শহরে এ অভিযান চলে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ পণ্য, পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবারদ্রব্য তৈরির অপরাধে যথাক্রমে প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিককে ৫০ হাজার টাকা, পচা-বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে নিউ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার কে ১০ হাজার টাকা এবং ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে মা মনি ব্রেড এন্ড কনফেকশনারি মালিককে ২০ হাজার টাকা মিলিয়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করলে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে সতর্কতা প্রদান করা হয়।

হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর একটি টিম এ অভিযানে সার্বিক সহাযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর