বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

শাহরাস্তিতে কবরস্থানে কিশোরী ধর্ষণ ৬৫ বছরের বৃদ্ধ আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

শাহরাস্তিতে কবরস্তানে নিয়ে কিশোরিকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্বকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার শিবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, ৪ অক্টোবর ২০২৫ সন্ধ্যায় ১৪ বছরের ঐ কিশোরী দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে ৬৫ বছরের বৃদ্ব গোলাপ রহমান জোর করে পারিবারিক কবরস্থানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে জানালে তিনি এলাকাবাসীকে অবহিতকরেন। এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানে ব্যর্থ হলে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন।

শাহরাস্তি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বৃদ্ধ গোলাপ রহমানকে আটক করে। বুধবার রাতেই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়।

জানা গেছে, গোলাপ রহমানের বিরুদ্ধে ইতঃপূর্বে এ ধরনের আরো বহু অভিযোগ রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাসার জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর