বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

তারেক-রুমিনের বিকৃত ছবি পোস্ট: হাজীগঞ্জে বিএনপি-জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

হাজীগঞ্জে ফেসবুকে ছবি পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলীয় সূত্র। আহতদের মধ্যে বিএনপির ৫ জনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অপর ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরদিকে জামায়াত দাবি করছে, তাদের ১৩-১৪ জনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের পালিশারা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম পাটোয়ারী অভিযোগ করেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ ইলিয়াস তারেক রহমান ও রুমিন ফারহানার ছবি এডিট করে মূর্তি বানিয়ে ফেসবুকে প্রকাশ করেন। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে জামায়াতের কর্মীরা সংগঠিত হয়ে বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির ৯ জন গুরুতর আহত হন। তিনি জানান, পুলিশ এ ঘটনায় যথাযথ ব্যবস্থা না নিলে বিএনপি কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

অপরদিকে উপজেলা জামায়াতের আমীর বিএম কলিম উল্যাহ ভূঁইয়া বলেন, “আমাদের সভাপতি হাফেজ ইলিয়াস ভুলবশত একটি ছবি পোস্ট করেছে। বিষয়টি জানার পর তা ডিলেট করে দুঃখ প্রকাশ করা হয়। কিন্তু আজ সকালে বিষয়টি নিয়ে আলোচনায় বসার আগেই বিএনপির নেতাকর্মীরা বাজারে এসে আমাদের উপর হামলা চালায়।”

অভিযুক্ত মাওলানা ইলিয়াস হোসেন জানান, তার ব্যক্তিগত ফেসবুক থেকে অসাবধানতাবশত ছবিটি শেয়ার হয়েছিল। পরে তিনি তা মুছে ফেলে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু তবুও বিএনপি নেতাকর্মীরা আলোচনায় বসার আগে হামলা চালায়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, “পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমাদের কাছে খবর অনুযায়ী ৪-৫ জন আহত হয়েছে।”

স্থানীয়রা জানান, সকাল থেকে পালিশারা বাজার এলাকায় একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর