বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

রূপসায় ভারতের জৈনপুরী পীরের আগমনে বিশেষ দোয়ানুষ্ঠান

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

ফরিদগঞ্জের রূপসায় ভারতের জৈনপুরী পীর মাওলানা মোহাম্মদ শোহেব আহমদ সিদ্দিকী বয়ান রাখছেন।
বিশিষ্ট পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা
মরহুম কেরামত আলী জৈনপুরীর নাতি ও শাহ ছুফী আলহাজ্ব হযরত মাওলানা মরহুম মোহাম্মদ
আনোয়ার সিদ্দিকী জৈনপুরীর জামাতা মাওলানা মোহাম্মদ শোহেব আহমদ সিদ্দিকী জৈনপুরীভারত থেকে বাংলাদেশের
চাঁদপুরে আগমন করেছেন। তাঁর আগমন উপলক্ষে ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী রূপসায় জৈনপুরীর খানকায় এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টম্বর ২০২৫) দিবাগত রাতে সৈয়দ খান বাহাদুর নাসির উদ্দিন আহমেদ, সৈয়দা তহুরুর নেছা ও খান বাহাদুর আবদুল লতিফ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী, রূপসা জমিদার পরিবারের অন্যতম সদস্য আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে বাদ মাগরিব আলোচনা রাখেন রূপসা জমিদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মো. আবদুর রহমান। বাদ এশায় তাশরিফ আনেন ভারতের জৈনপুরী পীর মাওলানা মোহাম্মদ শোহেব আহমদ সিদ্দিকী। এ সময় তিনি উপস্থিত জনতাকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার আহ্বায়ন জানান, হকের ওপর অটল থাকার নসিহত করেন। বিশেষ করে নামাজের গুরুত্ব তুলে ধরেন। কোনো অবস্থাতে নামাজ না ছাড়ার অনুরোধ করেন। তিনি বলেন, যার নামাজ ঠিক হয় তার সব ঠিক হয়ে যায়। যার নামাজ হয় না তার কিছুই হয় না। সবশেষে তিনি মিলাদ, কিয়াম করে দেশ এবং মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা আলিম মাদ্রাসার সভাপতি সৈয়দ মহিদুর রেজা চৌধুরী, ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আজিম, বিএনপি নেতা রবিউল ইমাম বাবু, যুবদল নেতা ফারুক খান, রূপসা আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর