বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

চাঁদপুর কালীবাড়ি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে র‌্যাবের কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মেজর সাদমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

চাঁদপুর শহরের কালীবাড়ি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মেজর সাদমান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে মেজর সাদমান পূজা আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই আমাদের প্রধান দায়িত্ব। পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।”
তিনি আরও জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার মহাউৎসব চলাকালে র‌্যাবের টহল কার্যক্রম জোরদার থাকবে। এ সময় কোনো প্রকার বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে। যে কোনো প্রয়োজনে দ্রুত যোগাযোগ করে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
মেজর সাদমান বলেন, “দুপুর থেকে রাত পর্যন্ত যাতে নিরবিচ্ছিন্নভাবে পূজা অনুষ্ঠিত হয়, সে বিষয়ে আমাদের টিম সার্বক্ষণিক কাজ করবে। প্রতিমা বিসর্জনের সময় ভিড় ও যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তি হয়। তাই সেই মুহূর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে র‌্যাবের সদস্যরা দায়িত্ব পালন করবেন।”
এ সময় র‌্যাবের অন্যান্য কর্মকর্তাসহ চাঁদপুরে দায়িত্বরত সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় সংবাদকর্মী ও কালীবাড়ি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন। মন্দির কমিটির পক্ষ থেকে মেজর সাদমানকে ধন্যবাদ জানানো হয়।
কালীবাড়ি পূজা উদযাপন কমিটির সদস্য তমাল ভৌমিক বলেন, “ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা আমাদের আশ্বস্ত করেছে। এতে ভক্ত-দর্শনার্থীরা নির্ভয়ে পূজা উপভোগ করতে পারবেন।”
চাঁদপুরের কালীবাড়ি মন্দিরে প্রতিবছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজারো ভক্ত-দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠছে পূজামণ্ডপ। পূজা উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর