বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

কচুয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের পালাখাল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে আল আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালকসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি রামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল। যাত্রীরা অভিযোগ করেছেন, দুর্ঘটনার সময় বাসচালক মোবাইল ফোনে কথা বলছিলেন, যা এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে।
এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, আল আরাফা পরিবহনের বাসগুলো এই রুটে একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছে। তারা দ্রুত এ রুটে বাসটির চলাচল বন্ধের দাবি জানান।
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং উদ্ধার তৎপরতা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর