বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

ভেনিসে মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব – খোলা আকাশের নিচে নামাজে প্রতিবাদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার | ইতালি প্রতিনিধি
ইতালির ভেনিস শহরে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদুল ইত্তেহাদে নামাজ আদায় স্থানীয় প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, শহরের কেন্দ্রে নতুন কোনো উপাসনালয় নির্মাণ বা চালু করা যাবে না—এমন একটি স্থানীয় আইন রয়েছে।
এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রতি শুক্রবার ভেনিসের পিরাগেত্তো পার্কে এক হাজারেরও বেশি মুসল্লি জড়ো হয়ে খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করছেন। তাদের দাবি, এটি শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং তাদের অধিকার আদায়ের শান্তিপূর্ণ প্রতিবাদ।
স্থানীয় মুসলিম কমিউনিটি মনে করছে, এই নিষেধাজ্ঞা উদ্দেশ্যপ্রণোদিত এবং ডানপন্থী সরকারের মুসলিমবিদ্বেষী নীতির বহিঃপ্রকাশ। তারা বলছে, ইতালির সংবিধানের ১৯তম ধারা অনুযায়ী প্রত্যেক নাগরিকের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা রয়েছে, যা এই সিদ্ধান্তে লঙ্ঘিত হয়েছে।
ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা পলাশ রহমান বলেন,
“শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে কেউ স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারবে না—এটি কোনো সভ্য দেশে গ্রহণযোগ্য নয়। এ ধরনের আইন ভবিষ্যতে ইতালির জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াবে।”
বিশ্লেষকদের মতে, সরকার ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ডানপন্থীরা মনে করে মুসলিমদের ধর্ম পালনে বাধা দিলে তাদের ভোটব্যাংক শক্তিশালী হয়। ফলে প্রতিবাদই এখন সংখ্যালঘু মুসলমানদের একমাত্র ভাষা হয়ে দাঁড়িয়েছে।
প্রতি শুক্রবার ভেনিসের পিরাগেত্তো পার্কে হাজারো মুসল্লির এই শান্তিপূর্ণ সমাবেশ বিশ্ববাসীর কাছে ইতালির ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের বাস্তব চিত্র তুলে ধরছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর