বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী আর বেঁচে নেই

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

চাঁদপুরের কৃতিসন্তান মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী আর বেঁচে নেই। তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাদ জোহর চাঁদপুর শহরের কোড়ালিয়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

একাত্তরের রণাঙ্গনের এই সাহসী মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। বিশেষ করে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদকে কুক্ষিগত করার চেষ্টা এবং কতিপয় ব্যক্তির অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন।

চাঁদপুর শহরের কৃষ্ট ক্যাফেতে পরিচিতজনদের সাথে দেখা হলে তিনি পরম স্নেহে ডেকে নিতেন এবং আন্তরিক আপ্যায়ন করতেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হয়েছিল।

চাঁদপুরের মুক্তিকামী মানুষের প্রিয় এই যোদ্ধার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর