
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তন ও গোটা ক্যাম্পাস নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটি শাখার নবীনদের আলাদাভাবে বরণ করে নেওয়া হয়। সকালে বিজ্ঞান বিভাগের সৌজন্যে এবং দুপুরে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটি শাখার সৌজন্যে নবীন বরণ অনুষ্ঠিত হয়। কলেজ স্কাউট দল ব্যান্ড বাজিয়ে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়।
অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুযযাম্মেল হুসাইন। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, “হাজীগঞ্জ ডিগ্রি কলেজে তোমাদের স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে, মনোযোগ দিয়ে কাজ করে তারা জীবনে বড় কিছু হয়। তোমরা এখান থেকে জীবন গড়ো, ভালো মানুষ হও এবং পরিবার, দেশ ও সমাজের কাজে লাগো – এটুকুই আমাদের কামনা।”
এছাড়া উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্ল্যা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নাজমা আক্তার, সমাজকর্ম বিভাগের প্রধান মো. শাহজাহান সরকার, রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের প্রধান ও শিক্ষক প্রতিনিধি মো. মাকসুদুর রহমান, গণিত বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. বেলাল হোসেন, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. এয়াছিন মিয়া, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সামসুননাহার শিরিন, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মো. সেলিম মিয়া, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আতিকুর রহমান, প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক তানজিনা আফরিন, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক বিকাশ চক্রবর্তীসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী।
বাংলা বিভাগের প্রভাষক মো. মাসুদুর রহমান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. কামরুল হাছানের যৌথ সঞ্চালনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
এছাড়াও নবীন বরণ উপলক্ষে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকতের নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠান শেষে নবীনদের মাঝে গোলাপ ফুল, রজনীগন্ধার স্টিক ও মিষ্টি বিতরণ করা হয়।