
প্রেস বিজ্ঞপ্তি।।
চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের ইসলামী ছাত্র আন্দোলনের অর্থ ও কল্যাণ সম্পাদক রিফাত কাজিকে স্থানীয় বিএনপি কর্মীরা প্রতিহিংসার বশে মিথ্যা অভিযোগে পুলিশে সোপর্দ করেন। এ সময় পুলিশের সামনেই তাকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে।
ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ১০টায় চাঁদপুর মডেল থানার সামনে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া ইসলামী আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন। অভিযোগ তদন্ত করে কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশ রিফাত কাজিকে সসম্মানে মুক্তি দেয়।
এ ঘটনায় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান সাংবাদিকদের বলেন, “প্রশাসন আসলে কার? শুধুমাত্র মিথ্যা অভিযোগের ভিত্তিতে রাতের আঁধারে তদন্ত ছাড়াই কাউকে গ্রেপ্তার করে হয়রানি করা কোন্ আইনে পড়ে? কাদের নির্দেশে এসব চলছে?”
তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে অন্যায় ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার না করা হয় সে ব্যাপারে প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে।