বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

তা’লীমুল উম্মাহ মাদরাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

চাঁদপুর শহরের মমিনপাড়ায় অবস্থিত তা’লীমুল উম্মাহ মাদরাসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার, ২ ডিসেম্বর সকাল ১১টা, মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, ‘ছাত্ররা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ থাকবে না, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমেও তারা নিজেদের যোগ্যতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবে।’ তিনি শিক্ষার্থীদের মনোযোগ, নৈতিকতা ও চরিত্র গঠনে মাদরাসার ভূমিকারও প্রশংসা করেন। তিনি আরো বলেন অত্র প্রতিষ্ঠানের প্রতি সবসময় আমার দৃষ্টি থাকবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোজ্জাম্মিল হোসাইন আনসারি। তিনি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো সু-মানুষ তৈরি করা। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠা শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের প্রকৃত সম্পদ হয়ে উঠবে।’ তিনি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইফুদ্দিন খান, আব্দুল্লাহ মুহাম্মদ ইকবাল, এবং অভিভাবক সদস্য মো. জসীমউদ্দিন। তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার ছাত্র হাফেজ নাজমুল ইসলাম। এরপর নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মাদরাসার শিক্ষার্থীরা।

বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী পর্ব। বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর