বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

চাঁদপুরের নতুন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি:
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় পরিসরে রদবদলের অংশ হিসেবে সরকার দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে।
নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো— চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ ও মানিকগঞ্জ।
এদিকে, বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিনকে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে রদবদল করা হয়েছে এবং নয়জন নতুন মুখ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর