বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

বকেয়া ট্যাক্স পরিশোধ না করায় চাঁদপুরে মার্কেটের সামনে পৌরসভার ময়লার স্তুপ

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

চাঁদপুর পৌরসভার কাছে ৩০ লক্ষ টাকার ট্যাক্স বকেয়া পরিশোধ না করায় শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে ময়লার স্তুপ ফেলে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। রোববার (৯ নভেম্বর) সকালে শহরের পৌর বাসস্টেশন এলাকায় ঘটে এই ব্যতিক্রমী ঘটনা, যা সমগ্র চাঁদপুরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ পৌরসভার এই কঠোর পদক্ষেপকে “উদাহরণযোগ্য ব্যবস্থা” হিসেবে প্রশংসা করেছেন, আবার অনেকে একে “অমানবিক ও পরিবেশ দূষণকারী” কর্মকাণ্ড হিসেবে সমালোচনা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাঁদপুর পৌরসভা শহরের বিভিন্ন এলাকা থেকে ময়লা সংগ্রহ করে স্বর্ণগোলায় ডাম্পিং করে থাকে। তবে এদিন পৌরসভার নিজস্ব যানবাহনে করে ফয়সাল শপিং কমপ্লেক্সের গ্যারেজের সামনে স্তূপ করে রাখা হয় ময়লার ভাগার। ফলে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতারা পাশাপাশি আশপাশের দোকানদার ও পথচারীরাও চরম ভোগান্তিতে পড়েন। দুর্গন্ধে দোকানে বসা ও যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
ফয়সাল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন মশু বলেন, আমাদের কিছু বকেয়া থাকতে পারে, কিন্তু তাই বলে এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বকেয়া থাকলে বৈধভাবে নোটিশ দিতে পারতেন বা সেবা বন্ধ করতে পারতেন। কিন্তু মার্কেটের সামনে ময়লার স্তুপ ফেলা কোনো সভ্য প্রশাসনের কাজ নয়।
এদিকে, এ ঘটনাকে ঘিরে ক্ষোভের পাশাপাশি কৌতূহলও ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নূর আজম শরীফ বলেন, এটি সাময়িক ও প্রতীকী উদ্যোগ ছিল। মার্কেটের মালিকপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছেন। আমরা সর্বোচ্চ এক ঘন্টার মধ্যেই ময়লাগুলো সরিয়ে নেব।
তবে নাগরিকদের একাংশের দাবি, পৌরসভার এমন সিদ্ধান্ত প্রশাসনিক শৃঙ্খলা ও নগর ব্যবস্থাপনার প্রশ্নে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর