বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী।
রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার ২০০ টাকা নগদসহ মজিব বেপারী (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মজিব বেপারী গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্দি বেপারী বাড়ির মৃত মুসা বেপারীর ছেলে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন,গ্রেপ্তারকৃত মজিব বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিব বেপারী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। যৌথবাহিনীর হঠাৎ অভিযানে ধরা পড়ায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর