বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

চাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ডিস্ট্রিক্ট ট্রেনিং ক্যাম্প সম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’— এই স্লোগানকে সামনে রেখে সারারাতব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার ডিস্ট্রিক্ট ট্রেনিং ক্যাম্প ২০২৫।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) রাতে চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ বাহের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ ক্যাম্পে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক। প্রধান বক্তা হিসেবে কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি চাঁদপুর জেলা সভাপতি অধ্যাপক মো. শাহজামাল তালুকদার, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা এএইচএম আহসান উল্লাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ নবাব খান।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের ই-কমার্সের প্রবর্তক মুন্সী মুহাম্মদ গিয়াস উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিন এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আদনান তাহসিন আলমদার।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রসেনার জেলা সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসাইন জাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক বলেন, “বাতিল শক্তির মোকাবেলায় সুন্নী আদর্শের যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইসলামের সঠিক বার্তা ছড়িয়ে দিতে ছাত্রসেনার কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
প্রধান বক্তা মুহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, “সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য ছাত্রসেনার কর্মীদের জ্ঞানে, আদর্শে ও সংগঠনে নিজেদের আরও শক্তিশালী করতে হবে।”
সারারাতব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সংগঠনের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে। ক্যাম্প শেষে উপস্থিত সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর