বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ সাতজন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) চাঁদপুর শহরের নতুন বাজার ও কুমিল্লা রোডের স্বর্ণখোলা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের মিডিয়া কর্নার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া’র নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আল-আমিন ও সদর থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলো—

১। মো. শাওন (১৮), পিতা মো. শাহআলম পাটোয়ারী, সাং-চরপাড়া;২। মো. রায়হান (১৮), পিতা মো. রবিউল ইসলাম মিজি, সাং-পশ্চিম গাব্দেরগাঁও;৩। মো. শামিম (১৮), পিতা মোস্তফা কামাল সরদার, সাং-চরপোয়া, থানা-ফরিদগঞ্জ;৪। রাহাত খান (১৮), পিতা আব্দুল মমিন, সাং-ঘোষেরহাট, শাহমাহমুদপুর ইউনিয়ন;৫। সৈকত খান (১৮), পিতা মহসিন খান, সাং-চাঁনখার বাজার, খান বাড়ি;৬। মো. হামিম (১৮), পিতা কবির গাজী, সাং-মধ্য গুনরাজদী;৭। তাসদি তোহা অহি (১৮), পিতা আবু ইউসুফ, সাং-মিশন রোড, চাঁদপুর পৌরসভা।

অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, “যুব সমাজকে অপরাধের পথ থেকে দূরে রাখতে চাঁদপুর জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা ও কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর