বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

চাঁদপুরে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পঠিত

চাঁদপুরে সাংবাদিকদের যোগাযোগ মাধ্যম ও এআই-নির্ভর সাংবাদিকতায় নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও চাঁদপুর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে শনিবার ( ১৮ অক্টোবর) সকাল ১০ টা থেকে প্রেসক্লাব মিলনায়তনে, দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সাংবাদিকতায় “আস্থা গঠন: সামাজিক যোগাযোগমাধ্যম ও এআই-নির্ভর সাংবাদিকতায় নৈতিকতার বাস্তব প্রয়োগ” শীর্ষক, সাংবাদিকতায় আইনের দিক নির্দেশনা এবং সোসাল মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন প্রশিক্ষকগন।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল থেকে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরন করেন, চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসীর আহমেদ।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। এসময়, চাঁদপুরে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন প্রশিক্ষণে অংশ নেন। এসময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সিনিয়র সহ সভাপতি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ প্রেসক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে এই প্রযুক্তির সঠিক ও নৈতিক ব্যবহার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারে নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার বিষয়েও তারা গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হলো আস্থা ও সত্যনিষ্ঠা। তাই প্রযুক্তির প্রয়োগের পাশাপাশি সাংবাদিকদের ব্যক্তিগত সততা, পেশাগত দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ বজায় রাখা অপরিহার্য।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর