বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

শিশুদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

গ্লোবাল হ্যান্ডওয়াশিং ডে উপলক্ষে লায়ন্স ক্লাব অব চাঁদপুর-এর সহযোগিতায় এবং লিও ক্লাব অব চাঁদপুর-এর আয়োজনে শিশুদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

অক্টোবর সার্ভিস উইকের অংশ হিসেবে গত ১৫ অক্টোবর (বুধবার) সকালে চাঁদপুর কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও কালেক্টরেট স্কুলের প্রিন্সিপাল নাজমুন নাহার।

বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রিন্সিপাল আমাতুল নাজমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চাঁদপুর-এর প্রেসিডেন্ট জান্নাতুল নাঈমা জুহানি, অক্টোবর সার্ভিস উইকের চেয়ারম্যান লিও সাইফুল ইসলাম লিখন, ক্লাবের ট্রেজারার, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ও অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজনে স্কুলের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় শিশুদের হাতে-কলমে হাত ধোয়ার সঠিক নিয়ম, ধাপ ও সময় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি জীবাণু প্রতিরোধ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষামূলক উপহার প্রদান করা হয়, যা ক্ষুদে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফোটায়।

বক্তারা বলেন, “পরিষ্কার হাতই স্বাস্থ্য সুরক্ষার প্রথম ধাপ। ছোটবেলা থেকেই সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”

তারা আরও বলেন, লিও ক্লাব অব চাঁদপুর সমাজে সচেতনতা বৃদ্ধি ও আগামী প্রজন্মকে স্বাস্থ্যবান হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই নিয়মিতভাবে এমন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ক্লাবের নেতৃবৃন্দ জানান, এ ধরনের সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস তৈরি হবে এবং সমাজে স্বাস্থ্যসচেতনতা আরও বৃদ্ধি পাবে।

তারা প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক, সামাজিক ও সচেতনামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর