বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

ফরিদগঞ্জে কৃষিজমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমি থেকে সুজন দেবনাথ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) বিকেলের শেষ ভাগে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিরাজ এলাকার তালুকদার বাড়ির পেছনের কৃষিজমিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই নুরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

নিহত সুজন দেবনাথ ওই এলাকার মৃত খোকন দেবনাথের ছেলে।

সুজনের মা অঞ্জলী দেবনাথ জানান, “আমার ছেলে দিনমজুরের কাজ করতো। আজ কোনো কাজে যায়নি। দুপুরে ঘর থেকে বের হয়। বিকেলে বাড়ির লোকজনের কাছ থেকে শুনে তালুকদার বাড়ির পেছনের খেতে গিয়ে দেখি আমার ছেলের লাশ পড়ে আছে।”

স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সুজন দেবনাথের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কেউ কেউ বলছেন সাপের কামড়ে অথবা দুপুরের বজ্রপাতে তার মৃত্যু হতে পারে।”

স্থানীয়দের অনেকে আবার সন্দেহ প্রকাশ করে জানান, মৃত্যুর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। তাঁরা ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্বের সঙ্গে তদন্ত করার অনুরোধ জানান।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, কৃষিজমি থেকে সুজন দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর