বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

বৈরী আবহাওয়ায় চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল স্থগিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি।।
কাল ০৩ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার বিকাল ৩:০০ টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বহুল প্রতীক্ষিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

কিন্তু বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে স্টেডিয়ামের মাঠ কর্দমাক্ত হয়ে পড়ায় নির্ধারিত সময়ের এ ম্যাচ এবং পরবর্তী সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা বনাম মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার ফাইনাল নিয়ে খেলাপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা বিরাজ করছিল। তবে মাঠের অনুপযোগী পরিস্থিতির কারণে দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় আয়োজকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

আয়োজক সূত্র জানায়, ফাইনাল ম্যাচ, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নতুন তারিখ পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

চাঁদপুরের ফুটবলপ্রেমীরা আশা করছেন, অনুকূল আবহাওয়া ও প্রস্তুত মাঠে নতুন তারিখে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচ জমজমাট এক উৎসবে পরিণত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর