বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

প্রথম সেমিফাইনালে শাহরাস্তিকে হারিয়ে ফাইনালে উঠল ফরিদগঞ্জ উপজেলা দল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ২১তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনাল। উত্তেজনাপূর্ণ এই খেলায় ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দল ২-০ গোলে শাহরাস্তি উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করে।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ–পাল্টা আক্রমণে খেলতে থাকে। খেলার ২৫ মিনিটে ফরিদগঞ্জের ৭ নাম্বার জার্সিধারী অধিনায়ক তরিকুল ইসলাম চমৎকার এক গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ফরিদগঞ্জ এগিয়ে থেকেই বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে শাহরাস্তি সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। তবে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। উল্টো ফরিদগঞ্জের ৮ নাম্বার জার্সিধারী খেলোয়াড় ইয়াসিন হোসেন সজিব অসাধারণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এ সময় গোল নিয়ে আপত্তি জানিয়ে শাহরাস্তির খেলোয়াড়রা কিছু সময়ের জন্য মাঠ ছাড়েন। পরে চাঁদপুর জেলা প্রশাসক মহসিন উদ্দিন আহমেদের হস্তক্ষেপে খেলা পুনরায় শুরু হয়। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা দল।

ম্যাচ শেষে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফরিদগঞ্জের ইয়াসিন হোসেন সজিব। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মহসিন উদ্দিন আহমেদ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর