বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

চাঁদপুর শহরে যৌথবাহিনীর অভিযান ফরিদগঞ্জে চেকপোস্ট বসিয়ে ৬০ যানবাহনে তল্লাশি

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে সেনাবাহিনী তত্ত্বাবধানে যৌথবাহিনী মোবাইল কোর্ট পরিচালনা করেছে। পৃথক অভিযানে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা এবং চেকপোস্টে গাড়ি তল্লাশি করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা ৫০ মিনিটে সদর উপজেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপস্থিতিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের স্টেডিয়াম রোড এলাকায় নিউ ইসলামিয়া প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মিথ্যা রিপোর্ট তৈরি ও পর্যাপ্ত ল্যাব সরঞ্জামের অভাব প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, একই দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে স্থানীয় পুলিশের সমন্বয়ে বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়। সেখানে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

এ অভিযানে ৬০টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এর মধ্যে মোটরসাইকেল ও প্রাইভেটকারের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয় এবং ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বৈধ কাগজপত্র না থাকায় ৭টি যানবাহন জব্দ করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী কার্যক্রম দমন এবং আইনের শাসন সমুন্নত রাখতে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর